ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

৮ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:০১ পিএম

৮ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশের ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর ভবনের নয়তলায় একটি কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যায়। নিয়ন্ত্রণে আনার আগেই ভবনের অষ্টম ও দশম তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সবশেষ আটটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Link copied!